× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রপ্তানি কমে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আরেক দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ সৌদি আরব ও রাশিয়া চলতি মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কয় তেল রপ্তানি কমিয়েছে। এতে সোমবার (২১ আগস্ট) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

আজ অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ৬১ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৪১ ডলার হয়েছে। এবং  যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৮৮ ডলারে। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ডব্লিউটিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হবে আগামীকাল মঙ্গলবার। বিশ্ববাজারে অক্টোবর মাসের জন্য ডব্লিউটিআইয়ের দাম ৫৬ সেন্ট বৃদ্ধি করে প্রতি ব্যারেল ৮১ দশমিক ২২ ডলার নির্ধারণ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পরিশোধন কার্যক্রম ও রফতানি বেড়ে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯৭ লাখ ব্যারেল। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা