× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭১৯ কোটি টাকায় এক লাখ টন সার আমদানির প্রস্তাব অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৫:২৬ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৫:৪৭ পিএম

৭১৯ কোটি টাকায় এক লাখ টন সার আমদানির প্রস্তাব অনুমোদন

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৭১৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবটি ফেরত দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসি কর্তৃক সংযুক্ত আরব আমিরাত ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের খরচ হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।’

বিসিআইসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে। এতেও খরচ হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা'আদেন থেকে ৮ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ সার আমদানিতে ব্যয় হবে ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা।

অতিরিক্ত সচিব আরও বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর উপর ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ অবশিষ্ট পূর্ত কাজের একটি প্রস্তাবও অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়ন করবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ টাকা।’

প্রবা/আরএম/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা