× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকটে ইউরোপে গাড়ির উৎপাদন ৪০ শতাংশ কমার শঙ্কা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৫:২১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৫:৩১ পিএম

জ্বালানি সংকটে ইউরোপে গাড়ির উৎপাদন ৪০ শতাংশ কমার শঙ্কা

বিশ্বজুড়ে জ্বালানি সংকট ক্রমশ তীব্র হয়ে উঠছে। উৎপাদন ও সরবরাহ ঘাটতি কারণে লাগামহীনভাবে বাড়ছে জ্বালানির দাম। তাই জ্বালানি ব্যয় মিটিয়ে অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এরইমধ্যে জ্বালানী উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস ঘোষণা দিয়ে তেল উৎপাদন বন্ধ করতে যাচ্ছে।

তাদের এ ঘোষণায় পরেই অস্থিও হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন শিল্পে। সার্বিক অবস্থা বিবেচনা করে অটোমোবাইল শিল্পে তথ্য সরবারহকারি প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে ইউরোপজুড়ে শুধুমাত্র গাড়ি উৎপাদন কমতে পারে ৪০ শতাংশ। খবর রয়টার্স।

এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি জানিয়েছে, জ্বালানী সংকটের কারণে এবছরের শেষ প্রান্তিক থেকে ২০২৩ সাল জুড়ে প্রতি তিনমাসে ইউরোপের বাজারে গাড়ির উৎপাদন কমতে পারে ১০ লাখ বা মোট উৎপাদনের ৪০ শতাংশ। এ বছরের শেষ তিন মাসে যেখানে সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা আছে ৪০ লাখ, ২০২৩ সালে তা নেমে আসবে ২৭ লাখে। ‘উইন্টার ইজ কামিং’ শিরোনামের একটি প্রতিবেদনে এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি বলছে, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানী উৎপাদন কমেছে কিন্তু খরচ বেড়েছে বহুগুণ। এমন অবস্থা চলতে থাকলে অটোমোবাইল শিল্পের সাপ্লাই চেইনকে বিশাল চাপের মুখোমুখি হতে হবে। ইতোমধ্যেই গাড়ি উৎপাদন খরচ বেড়েছে অনেক। জ্বালানী সংকটের পুর্বে যেখানে গাড়ি প্রতি খরচ বেড়েছিল ৫০ ইউরো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৭ থেকে ৭৭৩ ইউরোতে। যা ছোট আকারের সরবরাহকারী প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করছে।

ইউরোপে বিদ্যুতের দাম যখন আকাশচুম্বী তখন আসন্ন শীতে অনেক শিল্পের জন্য টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। তবে ইউরোপীয় সরবরাহকারীরা যেহেতু বিশ্বজুড়ে যন্ত্রাংশ রপ্তানি কওে, তাই তাদের উৎপাদন হ্রাস বিশ্বজুড়ে গাড়ি নির্মাতাদের কোনও না কোনওভাবে প্রভাবিত করবে। এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির প্রধান বিশ্লেষক এডউইন পোপ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গত মাসের শেষের দিকে প্রাকৃতিক গ্যাস সরবারহকারী নর্ড স্ট্রিম পাইপলাইনে গ্যাস সরবারহে টালমাটাল অবস্থা দেখা দেয়। যে কারণে ব্যাপক হারে জ্বালানি সরবারহ বিঘ্নিত হয়েছে।’

এদিকে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়া একবার ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তো আরেকবার বন্ধ করে। তবে শেষ পর্যন্ত তারা নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে ইউরোপকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আরও মূল্য চুকাতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশের মোট জ্বালানী ঘাটতি, মোট দেশীয় পণ্যের তুলনায় ঋণ, জ্বালানীর স্বয়ংসম্পূর্ণতা এবং গ্যাস স্টোরেজসহ ছয়টি কারণের দিকে নজর দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সতর্ক করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি।

এদিকে নর্ড স্ট্রিম পাইপলাইন চালু হওয়ার কথা থাকলেও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গ্যাজপ্রম জানায়, লাইনে ফুটো আছে, তাই গ্যাস সরবরাহ চালু করা যাচ্ছে না। তবে ইউরোপের অভিযোগ, গ্যাস সরবরাহ চালু ও বন্ধ করার মধ্য দিয়ে রাশিয়া ইউরোপের দেশগুলোকে জিম্মি করছে, যদিও মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

জার্মানির অটোমেটিভ পাওয়ার হাউস যেহেতু রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল তাই ইতালিসহ অন্যান্য দেশগুলোকে এ অবস্থা থেকে বের হতে অর্থনৈতিক চাপের মুখে পড়তে হবে। বর্ত,ানে ইউরোপজুড়ে প্রতি ব্যারেল প্রাকৃতিক গ্যাসের দাম ৫০০ ডলারে গিয়ে ঠেকেছে, যা স্বাভাবিক দামের তুলনায় ১০ গুণ বেশি। চলমান এ অবস্থা ইউরোপবাসীর চিন্তা বাড়াচ্ছে। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণায় ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর দরপতন হয়েছে। এক ইউরোর মান এখন শূন্য দশমিক ৯৯ ডলারের নিচে নেমে এসেছে। যা ২০০২ সালের পর ইউরোর সর্বনিম্ন দর। সামগ্রিকভাবে ডলার সূচকের মানও ঊর্ধ্বমুখী। ব্রিটিশ মুদ্রা পাউন্ডেরও দরপতন হচ্ছে।

আসন্ন শীতকালে তীব্র জ্বালানি ঘাটতির আশঙ্কা রয়েছে ইউরোপে। জ্বালানী সংকটের কারণে আগামী শীতেই অনেক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক এডউইন পোপ। তিনি বলেন, ‘ইউরোপ যদি পরবর্তী শীতের জন্য যথাপোযুক্ত পরিকল্পনা গ্রহণ না কওে, তাহলে অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। এমনকি অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে।’     

প্রবা/আরএম/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা