× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২২:২০ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ০০:০৮ এএম

বিসিক ভবনের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বিসিক ভবনের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিসিক ভবনের সম্মেলন কক্ষে পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো. আহসান কবীরের সভাপতিত্বে ও শরীফ রানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান (গ্রেড-১)।

বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা) ও জেলা কার্যালয়ে (ঢাকা) কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিসিক প্রধান কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ১টি প্রশিক্ষণ ইন্সটিটিউট, ১৫টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং বিসিক শিল্পনগরী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আলোচনা সভার আয়োজন, মাসব্যাপী প্রতিদিন বিসিকের সব মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন, বিসিক শিল্পনগরীগুলোতে স্থাপিত বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গ আলোচনা করে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা, বিসিক জেলা কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা, জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিকের সব শিল্পনগরীতে কমপক্ষে ২০০ গাছের চারা রোপণ করা, কালো ব্যাজ ধারণ, ডেঙ্গু প্রতিরোধে সব কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা (শিল্পনগরীর ড্রেন পরিস্কার রাখা এবং ড্রেনে পানি প্রবাহ বজায় রাখাসহ), বিসিকের সব জেলা কার্যালয়ে গ্রুপ গঠন করে কমপক্ষে ১০ জন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা