× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয় : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ২২:২৫ পিএম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত আলফা অনুষ্ঠান ও দোয়া মাহফিল। প্রবা ফটো

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত আলফা অনুষ্ঠান ও দোয়া মাহফিল। প্রবা ফটো

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত আলফা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গবন্ধু দেশের জন্য যে ভূমিকা রেখেছেন তার সেই ঋণ শোধ করার নয়।

তিনি বলেন, ’১৯৭৩-৭৪ সালে অধিক খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল যে কারণে বঙ্গবন্ধু আরও বেশি করে ধান উৎপাদনে মানুষকে উজ্জীবিত করেছিলেন। বঙ্গবন্ধু বিএআরসির জায়গায় একটি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এই ইনস্টিটিউট দেশে কৃষিবিপ্লবে এক অনবদ্য ভূমিকা রাখছে।’ এ সময় পরিকল্পনামন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অর্থনৈতিক দূরদর্শিতার বিভিন্ন চিত্র তুলে ধরেন।

আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবিএম ফারুক। 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সাংবাদিক অজিত কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন আইসিএবি প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু সূচনা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট এমবিএম লুৎফুল হাদী এফসিএ।

প্রফেসর ড. আতিউর রহমান বলেন, ’বঙ্গবন্ধু দেশের উন্নয়নকে বহুমাত্রিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তিনটি পলিসিকে আমরা আলাদা করতে পারি, প্রথমত. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য তিনি সবুজ বিপ্লবে বিনিয়োগ করেছেন, দ্বিতীয়ত. জনগণকে সচেতনতার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছেন এবং তৃতীয়ত. প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছন। বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও শিল্পের পুনঃগঠন, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসন এবং নিত্যপণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাজারমূল্য নিয়ন্ত্রণ; যা আজকের জন্য কতটাই না প্রাঙ্গিক। আমরা মূলত ভোগনির্ভর একটি দেশ, ৬৫ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি আসে ভোগ থেকে, সুতরাং এখানে কৃষি আমাদের রক্ষাকবচ এবং কৃষির প্রতি আমাদের দরদ দেখাতে হবে, বঙ্গবন্ধু যেমনটি দেখিয়েছেন।’

আইসিএবি প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এফসিএ বলেন, ’বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি বাঙালির স্বাধিকার আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা। তিনি ছিলেন এই বাংলার দুঃখি, দরিদ্র, শোষিত, নিপীড়িত ও মেহনতি মানুষের ত্রাতা। অন্যায়, অনিয়ম, দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কণ্ঠ ছিল নির্ভীক, দৃঢ়, দীপ্ত ও প্রতিবাদী। বঙ্গবন্ধু বলেছিলেন, পৃথিবী দুভাগে বিভক্ত; শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। একজন বিশ্বমানের নেতা হিসেবে সকল গুণের অধিকারী ছিলেন তিনি। তাঁর মতো মহান আর কোনো নেতা বাঙালি জাতির ইতিহাসে আসেনি এবং আসবেও না কোনো দিন।‘

তিনি আরও বলেন, ’বাঙালি জাতির ইতিহাসে দুটি কালরাত। একটি ১৯৭১ সালের ২৫ মার্চ, অন্যটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ২৫ মার্চের হামলাকারীদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে বন্দি করে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে ভূ-খণ্ড দখলে রাখা। আর ১৫ আগস্টের ঘাতকদের উদ্দেশ্য ছিল মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করে বাংলাদেশকে একটি পশ্চাৎপদ ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্রে পরিণত করা। তবে উভয় ক্ষেত্রেই ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। কারণ ব্যক্তি মুজিবকে হত্যা করা গেলেও তার স্বপ্ন, দর্শন, আদর্শ ও চেতনাকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এনালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা