× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে গাড়ির দাম কমিয়েছে টেসলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৭:২২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চীনে ওয়াই মডেলের লং রেইঞ্জ এবং ওয়াই মডেলের পারফর্মেন্স ভার্সনের গাড়ীগুলোর দাম কমিয়েছে। সোমবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।  

টেসলার বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ীর দুটি মডেলের দাম কমানো হয়েছে প্রায় ১৪ হাজার ইউয়ান বা ১ হাজার ৯৩৫ ডালারের মতো। বর্তমানে টেসলার ওয়াই মডেলের লং রেইঞ্জ গাড়ীর দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রায় ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ানে বিক্রি হচ্ছে। একই সাথে ওয়াই মডেলের পারফর্মেন্স গাড়ীর দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে ৩ লাখ ৪৯ হাজার ৯০০ ইউয়ানে বিক্রি করা হচ্ছে। 

টেসলা আরও জানায়, ২০২৩ সালের চলতি মাসের ১৪ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত মডেল ৩ গাড়ি ক্রয়ে ক্রেতাদের ৮ হাজার ইউয়ান বীমা ভর্তুকি দেওয়া হবে।  

এদিকে গত মাসেই টেসলারে সিইও ইলন মাস্ক জানিয়েছেন, প্রতিযোগীতের বাজারে টিকে থাকতে আগামীতে গাড়ী দাম কমানো হতে পারে। যদি এতে গাড়ীর বিক্রিতে মুনাফার অংশ কমে আসলেও গাড়ীর দাম কমতে পারে।  

চীনের গাড়ীর যাত্রী সংস্থা বা প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন জানায়, দেশটিতে চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রায় ৩১ শতাংশ পর্যন্ত গাড়ির বিক্রি কমেছে। সূত্র: র‍য়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা