× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকে মোট কর্মীর ১৬ দশমিক ২৮ শতাংশই নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৯:৩৩ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২২ ২১:০৮ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাংকে পুরুষের পাশাপাশি বাড়ছে নারী কর্মকর্তাদের সংখ্যা। সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ এখন লক্ষ্যণীয়। বর্তমানে ব্যাংকে কর্মরত মোট কর্মীর ১৬ দশমিক ২৮ শতাংশই নারী। সংখ্যায় যার পরিমাণ ৩১ হাজার ৫৪৮। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, জুন শেষে নারী কর্মকর্তার সংখ্যা ৩১ হাজার ৫৪৮। তবে ২০২১ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৩০ হাজার ১৪১। সুতরাং ছয় মাসে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৪০৭ জন। অন্যদিকে পুরুষ কর্মীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৮ থেকে বেড়ে ১ লাখ ৬২ হাজার ১৯৪-তে পৌঁছেছে।

তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে বোর্ডসদস্য হিসেবে নারীর অংশগ্রহণের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে বিদেশি বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি, ১৫ দশমিক ৯১ শতাংশ। বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে কম, ৪ শতাংশ।

বছরের প্রথম ছয় মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ব্যাংক খাতে নারীর অংশগ্রহণ প্রারম্ভিক পর্যায়ে বেশি। কারণ ব্যাংকের উচ্চপর্যায়ে ৯ দশমিক ৫৫ শতাংশ, মধ্যবর্তী ১৫ দশমিক ৮৩ ও প্রারম্ভিক পর্যায়ে ১৬ দশমিক ৮৬ শতাংশ নারী কর্মকর্তা কাজ করছেন।  বর্তমান বিশ্বে বহুল আলোচিত কয়েকটি বিষয়ের মধ্যে লিঙ্গসমতা একটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মক্ষেত্রে এবং আর্থ-সামাজিক ও মানবাধিকার রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান লিঙ্গসমতা। 

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা