প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৮:১২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৮:১২ পিএম
ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফলিও ম্যানেজমেন্ট (সিএপিএম) ব্যবস্থাপনায় থাকা দুটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি কমিটি। এর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের জন্য ৬ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১-এর জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ড দুটির ট্রাস্টি কমিটি। গত ৩০ জুন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সময়ে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় করেছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (বাজার মূল্য) ১১ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (ক্রয় মূল্য) ১০ টাকা ৮৪ পয়সা।
এ ছাড়া সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ ইউনিট প্রতি আয় করেছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (বাজার মূল্য) ১১ টাকা ৫৪ পয়সা। অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (ক্রয় মূল্য) ১০ টাকা ৯৬ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।