× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুইটারের স্মারক উঠছে নিলামে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২০:২৬ পিএম

টুইটারের নীল রঙের পাখির লোগোসহ মোট ৫৮৪টি আইটেম নিলামে উঠানো হচ্ছে। ছবি : সংগৃহীত

টুইটারের নীল রঙের পাখির লোগোসহ মোট ৫৮৪টি আইটেম নিলামে উঠানো হচ্ছে। ছবি : সংগৃহীত

টুইটারের নাম বদলে রাখা হয়েছে এক্স। বদলে গেছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির নীল রঙের পাখির লোগো। চিরচেনা এই লোগোসহ প্ল্যাটফর্মটির মোট ৫৮৪টি আইটেম নিলামে উঠানো হচ্ছে। 

এক্সের সানফ্রান্সিসকোর প্রধান কার্যালয়ে ১২ সেপ্টেম্বর থেকে নিলাম শুরু হবে। শেষ হবে ১৪ সেপ্টেম্বর। নিলামের সর্বনিম্ন মূল্য থাকবে ২৫ ডলার। যুক্তরাষ্ট্রের হেরিটেজ গ্লোবাল পার্টনার্স নামের একটি কোম্পানি টুইটারের এসব স্মারক নিলাম তুলছে। 

সানফ্রান্সিসকোর প্রধান কার্যালয়ে নীল রঙের পাখিটির লোগোটি এখনো রয়েছে। যে কোম্পানি বা ব্যক্তি সেটা কিনবে তাদেরকেই সেটা নামানোর কাজ করতে হবে। লোগোটি সরানোর জন্য অনুমোদনপ্রাপ্ত কোনো পেশাদার কারিগরি কোম্পানিকে ভাড়া করতে হবে। অর্থাৎ লোগোটি যথাযথভাব সরাতেও অনেক অর্থ ব্যয় হবে। 

নিলামের অন্য জিনিসের মধ্যে দুটি জলরঙের পেন্টিং থাকছে। পেন্টিং দুটির একটি বারাক ওবামার। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর স্ত্রী মিশেল ওবামাকে জড়িয়ে ধরে বারাক ওবামা প্রথম যে টুইটটি করেছিলেন, পেইন্টিংটা সেই ছবির। 

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা