প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের হটলাইনে ভোক্তাদের অভিযোগের পাহাড় জমছে। এটি বর্তমানে সাত থেকে আট গুণ বৃদ্ধি পেয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অভিযান পরিচালনা করে সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম. সফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘বাংলাদেশের মূল সমস্যা শৃঙ্খলাহীনতা। মানুষের মধ্যে নিয়মনীতি মানার পরিমাণ খুবই কম। বিশ্বের যেসব দেশকে উন্নত দেশ বলে মানা হয়, তাদের অর্থনীতি শুরুতে বাংলাদেশের থেকে মোটেও ভালো ছিল না। তবে তাদের মূল শক্তি ছিল শৃঙ্খলা। সেটিকে কাজে লাগিয়ে তারা নিজেদের উন্নত করেছে।’
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘কম জনবল নিয়ে কিছু ক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভোক্তা-অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এমন একটি বাজারব্যবস্থা, যেখানে ব্যবসায়ী জানবে যে ভোক্তা-অধিকারবিরোধী কাজ করা যাবে না। তারুণ্যের ওপর নির্ভর করে আমরা এগিয়ে যেতে চাই।’
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ডিবেট ফর ডেমোক্রেসির সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এক নব দিগন্তের সূচনা হলো। সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাজ করাটা কঠিন।