× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৯:৫৩ পিএম

ওমর হাজ্জাজ। প্রবা ফটো

ওমর হাজ্জাজ। প্রবা ফটো

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৫ মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। একই কমিটিতে তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহসভাপতি ও রাইসা মাহবুব সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় নবনির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে ৩০ সেপ্টেম্বর এই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।

সভায় চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের পাশাপাশি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, সদস্য মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেনপ্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী একেএম আক্তার হোসেন, এএস শিপিং লাইনসের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জেএন শিপিং লাইনসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান টুটুল, হোসেন ফিশারিজের স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী নিশান, আরএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা করপোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরসের স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজাদ, এফএ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশনসের স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা