× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতি ঠেকাতে টিপসই নেওয়ার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২০:৪৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ জালিয়াতি ঠেকাতে গ্রাহক ও জামিনদারের স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙ্গুলির ছাপ (টিপসই) নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

ঋণ নিয়েছে, জামিনদার হয়েছে কিন্তু গ্রাহক কিছুই জানে না- এমন সব ঘটনা প্রায়ই ঘটছে। এতে করে ঋণ আদায় না কর‌তে পে‌রে বিপাকে পড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। হয়রানির শিকার হচ্ছে গ্রাহক। এসব কারণে আদালতে বিচার কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী, ঋণ বিতরণের আগে ঋণসংশ্লিষ্ট চার্জ ডকুমেন্ট করাসহ প্রাথমিক ও সহজামানতের ওপর চার্জ ক্রিয়েশনের বিষয়ে নির্দেশনা রয়েছে।

ঋণ গ্রহীতা ও ধরনভিত্তিক এবং ঋণের জামানতভিত্তিক চার্জ ডকুমেন্টের তালিকা থা‌কে, যেখানে ঋণ গ্রহীতা এবং তৃতীয় ব্যক্তি ও পক্ষের স্বাক্ষর নি‌তে হয়। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ মোতাবেক, সাম্প্রতিক সময়ে আদালতে বেশ কিছু রিট পিটিশন দায়ের করা হয়ে‌ছে। যেখানে ঋণ গ্রহীতারা এবং ঋণের জামিনদাতা উভয়ে যথাক্রমে ঋণ গ্রহণ এবং জামিন প্রদান-সংক্রান্ত দলিলে স্বাক্ষর দেন‌নি ব‌লে জানান। যার কার‌ণে সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টসগু‌লো সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতা এবং জামিনদাতার স্বাক্ষরের ওপর নির্ভর ক‌রে বিধায় ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া গ্রহণ বিঘ্নিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে ঋণ আদায়ের ক্ষেত্রে আইনগত জটিলতা নিরসনে ঋণ প্রদানের উদ্দেশ্যে গৃহীত ও গৃহীতব্য চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণ গ্রহীতা, জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তি ও পক্ষকে পড়ে শোনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একই স‌ঙ্গে ডকুমেন্টসমূহ স্বাক্ষরের (প্রযোজ্য ক্ষেত্রে) পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডেটাবেজ থেকে যাচাই কর‌তে নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর হবে।

  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা