প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৫:৪৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৭:১৩ পিএম
প্রবা ফটো
রবিবার (৬ আগস্ট) লেনদেন হালনাগাদ সমস্যার কারণ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (৭ আগস্ট ) ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সই করা এ প্রেস বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির কারণ ও সমস্যা সমাধানের হালনাগাদ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রবিবার ডিএসইতে লেনদেন যথা সময়ে সঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু ট্রেড ডাটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ফ্লেক্স ট্রেড’ থেকে ডাটা ডাউনলোডের সমস্যায় পড়ে ৬৩টি ব্রোকারেজ হাউস। ফলে ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সমস্যায় পড়ে ওই হাউসগুলো। তবে ডিএসইর আইসিটি বিভাগ, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সমস্যার সমাধান সম্ভব হয়। ফলে আজ সোমবারের লেনদেন শুরুর আগেই গ্রাহকদের কোডে সঠিকভাবে শেয়ার ও ক্যাশ ব্যালেন্সের তথ্য হালনাগাদ করাও হয় বলে জানায় ডিএসই।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর ঘনিষ্ঠভাবে কাজ করছে।