× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্য পরিবহনে ভারতের জন্য চার রুটে অনুমোদন বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম

পণ্য পরিবহনে ভারতের জন্য চার রুটে অনুমোদন বাংলাদেশের

পণ্য পরিবহনে ভারতের ত্রিপুরার জন্য চারটি ট্রানজিট রুট এবং ট্রান্স-শিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। ভারত থেকে পণ্য স্থানান্তরে চট্টগ্রাম ও মোংলা বন্দরের ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের একটি চুক্তি সইয়ের পর নেওয়া হলো এ পদক্ষেপ।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা জানান, বাংলাদেশ সরকার চারটি ট্রানজিট এবং ট্রান্স-শিপমেন্ট রুটের ব্যাপারে অবহিত করেছে।

সান্তনা চাকমার দেওয়া তথ্যানুসারে, রুট চারটি হল চট্টগ্রাম বন্দর আখাউড়া- আগরতলা, মোংলা বন্দর আখাউড়া – আগরতলা, চট্টগ্রাম বন্দর বিবিবাজার – শ্রীমান্তপুর এবং মোংলা বন্দর বিবিরবাজার – শ্রীমান্তপুর। 

এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, ভারত থেকে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মোংলা বন্দরের ব্যবহার প্রশ্নে একটি চুক্তি হয়েছে। তারই ফল হিসেবে ভারতের অন্যান্য সমুদ্র বন্দর থেকে পণ্য বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে আগরতলা দিয়ে উত্তর-পূর্ব অঞ্চলে পাঠানো যাবে। এর জেরে ওই অঞ্চলগুলোতে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং পণ্য স্থানান্তরের খরচ কমার পাশাপাশি দ্রুত ও সহজে পণ্য পরিবহন করা যাবে। সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা