× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম : এফএও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৭:১৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে শস্য পাঠানোর চুক্তি বাতিলের পর কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি তার সর্বশেষ খাদ্য মূল্যসূচকে (এফপিআই) এ তথ্য উঠে এসেছে। 

উদ্ভিজ্জ তেল ও চালের দাম বৃদ্ধির কারণে গত জুলাইয়ে সূচক গড় দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৯ পয়েন্টে, যা জুন থেকে ১ দশমিক ৩ শতাংশ বেশি।

টানা সাত মাস পতনের পর জুলাই মাসে এফএওর উদ্ভিজ্জ  তেলের মূল্যসূচক ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

শস্য ও সার রপ্তানিতে কৃষ্ণসাগর চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তার জন্য সূর্যমুখী তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে।

শস্যের মূল্যসূচক জুনে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে ভুট্টার মৌসুমি সরবরাহ বৃদ্ধির এবং যুক্তরাষ্ট্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন।

এ ছাড়া, ইউক্রেন থেকে রপ্তানি নিয়ে অনিশ্চয়তা এবং উত্তর আমেরিকায় শুষ্ক অবস্থা অব্যাহত থাকার কারণে ৯ মাসের মধ্যে প্রথমবারের মতো গমের দাম বেড়েছে।

এদিকে, জুলাই মাসে চালের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং ভারত রপ্তানি নিষিদ্ধ করার পর গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। সূত্র : এফএও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা