× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহবুবুল আলম এফবিসিসিআই‌য়ের নতুন সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২০:১২ পিএম

এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।  প্রবা ফটো

এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম। প্রবা ফটো

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম। 

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী। তিনি বাংলাদেশ পাঠ্যপ্রস্তুক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি। তারা ২০২৩-২৫ মেয়াদের দা‌য়িত্ব পালন ক‌রবেন। বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। 

এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার এবং বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মনির হোসেন।

এফবিসিসিআইয়ের নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, “আমরা এক সঙ্গে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবীও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী।” 

এবছর অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে তুলে ধরেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বতর্মান সভাপতি জসিম ভাই যে বিজনেস সামিট আয়োজন করেছিলেন সেটি ছিল অনবদ্য একটি আয়োজন। ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের। এজন্য বোর্ডের সকলের সহযোগিতা চান তিনি। 

মো. জসিম উদ্দিন বলেন, “সামনে নির্বাচন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এফবিসিসিআই বোর্ড একটি ফ্যামিলির মত করে চালাবে। সবাইকে আপন করে নিবে। নিজেদের মধ্যে যাতে কোন ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক সমস্যা সমাধান করতে পারব।” 

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই হল ব্যবসায়ীদের অনেক বড় একটি পরিবার। সাবেকরা ফেডারেশনের দায়িত্ব পালন শেষ করলেও এখনও ফেডারেশনকে ধারণ করে উল্লেখ করে প্রয়োজনে যেকোন সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা