প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, শ্রী দেবব্রত মুখার্জীকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে বাটা সু কোম্পানি পরিচালনা পর্ষদ। আগামী ১৩ আগস্ট থেকে এ দায়িত্ব পালন করবেন তিনি। আর কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল। গত ১ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।