× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাটায় নতুন এমডি ও কোম্পানি সচিব নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য মতে, শ্রী দেবব্রত মুখার্জীকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে বাটা সু কোম্পানি পরিচালনা পর্ষদ। আগামী ১৩ আগস্ট থেকে এ দায়িত্ব পালন করবেন তিনি। আর কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল। গত ১ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা