× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক এশিয়ার এমডির পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২০:৩৯ পিএম

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। প্রবা ফটো

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। প্রবা ফটো

পরিচালনা পর্ষদের সঙ্গে ঋণ প্রস্তাব নিয়ে বনিবনার কারণে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় যোগ দেননি। ওইদিন পর্ষদ সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

পরে রোববার ব্যাংকটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানায়, আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমডি আদিল চৌধুরী ছুটিতে থাকবেন। এই সময়ে এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি শফিউজ্জামান।

সোমবার (৩১ জুলাই) পদত্যাগের বিষয়ে জানতে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখিত প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি।

জানা গেছে, ২০২২ সালের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে যোগদান করেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় তিনি ব্যাংক ছাড়ছেন। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা