× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২৩:৫০ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ০০:১৬ এএম

ন্যাশনাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা ও শরীয়তপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) ফরিদপুরের একটি অভিজাত কনফারেন্স হলে দিনব্যাপী এই সভা হয়।

সভায় ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও তদারকি এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হোসেন। এ সময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ, খুলনা ও শরীয়তপুর আঞ্চলিক প্রধানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উধ্র্বতন কর্মকর্তা এবং খুলনা ও শরীয়তপুর অঞ্চলের সব শাখার ব্যবস্থাপকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা