× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দফা দাবিতে স্টিল বিল্ডিং অ্যাসোসিয়েশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২০:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শুল্কমুক্ত তৈরি পণ্য আমদানি বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসবিএমএ) নেতারা। রবিবার (৩০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়েছে এসবিএমএ। 

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, এটি বাংলাদেশের একটি উদীয়মান শিল্প। এই স্টিল শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমি আলোচনা করব যাতে স্টিল শিল্পকে সুরক্ষা দিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সেই সঙ্গে সিপিটিইউ যেহেতু আমার এখানেই আছে, আমি সেটির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সেহেতু আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। যাতে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে সবাই সুযোগ পায়। এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড যাতে তৈরি হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করে দেখব।

বৈঠকে অংশ নেন সংগঠনটির নির্বাহী কমিটির সভাপতি জওহর রিজভী, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী হাসান মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন সরকারসহ অন্য নেতারা।

সংগঠনের অন্য দাবিগুলো হলোÑ ভ্যাট রেজিস্ট্রেশন-বহির্ভূত স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারারদের ভ্যাটের আওতায় আনা। এ ছাড়া সরকারি বৃহৎ প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণের সুযোগ দেওয়া। মানসম্পন্ন সব প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারারদের এসবিএমএর সদস্য হওয়া বাধ্যতামূলক করা এবং প্রি-ফেব্রিকেটেড শিল্পকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা