× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৬:৪৯ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৮:২৯ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রবা ফটো

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রবা ফটো

পবিত্র আশুরা উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, ’শনিবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ রবিবার থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা