× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র দাবদাহে ‘উবারে’ হোক স্বস্তির যাতায়াত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৮:২০ পিএম

এই গরমে স্বস্তির যাতায়াত উবারে। প্রতীকী ছবি

এই গরমে স্বস্তির যাতায়াত উবারে। প্রতীকী ছবি

তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট মানুষের কষ্ট বাড়িয়েছে আরও। গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তারপরও জীবিকার তাগিদে আমাদের প্রতিদিনই ঘর থেকে বের হতে হচ্ছে। তাই যাতায়াতের জন্য একটি স্বস্তির সমাধান সবার প্রয়োজন। 

এমন পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো। অ্যাপে একটি ট্যাপ করার মাধ্যমে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়ি। এ ছাড়া এই গরমে শীতাতপ নিয়ন্ত্রিত এসব গাড়ি আপনাকে দেবে ঠান্ডা ও স্বস্তির অনুভূতি। এ ছাড়াও প্রতিদিন কর্মস্থল বা অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য আছে এক্স সার্ভিস।

পরিবারের সদস্য বা বন্ধুরা মিলে কোথাও যাওয়ার জন্য রয়েছে এক্সএল সার্ভিস। বড় আকারের এই গাড়িগুলোতে আটজন পর্যন্ত ব্যক্তি স্বচ্ছন্দে বসতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা অনুষ্ঠানে যাওয়ার জন্য বেছে নিতে পারেন রাইড শেয়ারিংয়ের প্রিমিয়ার সার্ভিস। বিলাসবহুল সব গাড়িগুলোতে যাতায়াত করা যাবে স্টাইলিশভাবে। 

অন্যদিকে যদি একই দিনে একাধিক জায়গায় যেতে হয় এবং আপনি যদি রাইডশেয়ারিং সার্ভিসের গাড়িকে ব্যক্তিগত গাড়ির মতো নিজের সঙ্গে রাখতে চান, তাহলে ব্যবহার করতে পারেন রেন্টালস সার্ভিস। আপনি আপনার কাজ সেরে নেওয়ার সময় এই গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে, ঠিক আপনার ব্যক্তিগত গাড়ির মতোই। এই সার্ভিসের আওতায় ১০ ঘণ্টার জন্য গাড়িটি আপনার সঙ্গে রাখার সুযোগ থাকবে। 

নিরাপত্তাকে রাইডশেয়ারিং সার্ভিসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই এসব সার্ভিস ব্যবহার করলে নিজের নিরাপত্তা নিয়েও আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। এ ধরনের ট্রিপগুলো সার্বক্ষণিক জিপিএসের আওতায় থাকে। তাই খুব সহজেই ট্র্যাক করা যায়। যাত্রীরা প্রিয়জনদের সঙ্গে সরাসরি নিজের অবস্থানও (লাইভ লোকেশন) শেয়ার করতে পারেন। এ ছাড়াও রাইড বুকিং দেওয়ার আগে যাত্রীরা চালকের নাম, ছবি, রেটিং জেনে নিতে পারেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ব্যাপারে অভিযোগ করার ক্ষেত্রে যা খুবই দরকারি। আরও আছে ‘সেইফটি টুলকিট’ ও হটলাইনের মতো ফিচার। পাশাপাশি, ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে যাত্রীরা কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।               

তাই এই গরমে যাতায়াত করতে দুশ্চিন্তা করতে হবে না যাত্রীদের। নিশ্চিন্ত ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য রাইডশেয়ারিং সার্ভিসগুলো আছে আপনার সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা