× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.১ শতাংশে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১৪:২১ পিএম

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.১ শতাংশে

আগস্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। ফলে এ মাসে গড় মূল্যস্ফীতি পৌঁছে ৯ দশমিক ৫ শতাংশে, অবশ্য পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিছুটা কমে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে এসে দাঁড়িয়েছে।

ওদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশের ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। ফলে সাধারণ ভোক্তারা বিপাকে পড়েন। জুনে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৬ শতাংশ হলেও জুলাইয়ে কিছুটা কমে ৭ দশমিক ৪৮ শতাংশে অবস্থান করছিল।

দেশে সাধারণত প্রতি মাসেই গড় মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু গত দুই মাসে কোনো হালানাগাদ তথ্য দিতে পারেনি পরিসংখ্যান ব্যুরো। 

তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে আগস্ট মাসে মূল্যস্ফীতি আড়াই শতাংশ বেড়ে ৯ দশমিক ৫ শতাংশে উঠেছিল। সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে এসেছে।’

ড. শামসুল আলম বলেন, ‘আগস্টে মূল্যস্ফীতি অনেকটা বেড়ে গিয়েছিল। তবে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে সেপ্টেম্বরে তা নিম্নমুখী হয়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে খাদ্যপণ্যসহ সব পণ্যের দাম কমতে শুরু করেছে। স্বল্প আয়ের মানুষকে আমরা কম দামে খাদ্য দিচ্ছি। এ ছাড়া বাজার সহনীয় রাখতে তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা