× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইচ্ছাকৃত কোনো ভুল করলে শক্তভাবে দেখা হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৫:০৩ পিএম

পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে অনলাইনে প্রকল্প প্রক্রিয়াকরণের নতুন একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে অনলাইনে প্রকল্প প্রক্রিয়াকরণের নতুন একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

কাজের ক্ষেত্রে ভুলের বিষয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সতর্ক করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইচ্ছাকৃত কোনো ভুল করলে সেটা অবশ্যই শক্তভাবে দেখা হবে। তবে মানবীয় কারণে কোনো ব্যত্যয় হলে সেটা অবশ্যই সরকারপ্রধান সেভাবে দেখবেন। কিন্তু কোনো কাজ যদি আত্মঘাতী হিসেবে করা হয়, তাহলে ছাড় না দিয়ে ফলোআপ করা হবে বলে সতর্ক করেন তিনি। এটাকে কোনো ধমক বা হুমকি হিসেব না দেখতে তাদের অনুরোধ করেন পরিকল্পনামন্ত্রী। 

গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে অনলাইনে প্রকল্প প্রক্রিয়াকরণের নতুন একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিএস অ্যাপে একটি নতুন প্রকল্প অনুমোদন করেন মন্ত্রী। আগামীতে একনেকেও অ্যাপটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারপ্রধান অত্যন্ত সংবেদনশীল মানুষ। না জেনে কোনো ভুল হয়ে গেলে তার কাছ থেকে আমরা সুবিচার আশা করতে পারি। তবে সতর্ক থেকে গুরুত্বপূর্ণ কাজ ভালোভাবে করতে বলেন তিনি। অ্যাপের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রকল্প প্রক্রিয়াকরণ হলে দ্রুত কাজ করা যাবে। যাচাই ভালোভাবে হলে প্রকল্পও ভালো হবে বলেন তিনি। এ সময় তিনি এডিপি বাস্তবায়ন কম কেন হয়েছে তাও ক্ষতিয়ে দেখতে বলেন। 

এর আগে ২১ কোটি টাকার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের একটি প্রকল্প অনুমোদন দেন মন্ত্রী। অ্যাপের মাধ্যমে কাজ করলে স্বচ্ছতা বাড়বে উল্লেখ করে এটা স্মার্ট বাংলাদেশের পথে বড় একটি উদ্যোগ বলে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

সভাপতির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিত কর্মকার বলেন, আগামীতে এলজিডি, সড়ক বিভাগ এবং গৃহায়ণের বড় বড় প্রকল্পও অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হবে। অনেকগুলো সরকারি অ্যাপকে একসঙ্গে নিয়ে কাজ করা হবে। ফলে সরকারের পুরো আর্থিক ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে চলে আসবে। আর অ্যাপটি কার্যকর করতে কমিশনে বছরব্যাপী প্রশিক্ষণ চলছে। সব মন্ত্রণালয়ে এ প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ বলেন, ইআরডিতে কাজ করার সময় দেখেছি প্রকল্প সময় মতো প্রক্রিয়াকরণ না হওয়ায় অনেক বিদেশিরা বিরক্ত হতো। এটা মধ্যস্থতা করতে অনেক চেষ্টা করতে হতো। তবে অ্যাপের মাধ্যমে কাজ করলে আর এসব সমস্যা থাকবে না। তাই এমন সংস্কার আরও আগেই দরকার ছিল বলে মন্তব্য করেন তিনি।

কমিশনের সদস্য একেএম ফজলুল হক বলেন, প্রকল্প প্রক্রিয়াকরণের সময় ওই এলাকায় একই ধরনের কোনো প্রকল্প আছে কি না তা এক ক্লিকেই জানা যাবে। ফলে কাজ করা সহজ হবে। তবে অ্যাপ ব্যবহারের সময় কিছু সমস্যা হয় বলেও জানান তিনি। কিন্তু এসব দূর করা যাবে বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা