× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য খাতে নীরব বিপ্লব হচ্ছে : স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৬:৩৬ পিএম

রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

সরকাররের নীতি সহায়তাসহ নানা উদ্যোগের কারণে মৎস্যখাতে নীরব বিপ্লব হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘মৎস্যখাতে এত যে উন্নতি ও সমৃদ্ধি তা কিন্তু এমনি এমনি হয়ে যায়নি বরং পরিকল্পিত কাজের মাধ্যমেই তা হয়েছে।’

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭২ সালে মৎস্য সেক্টরে দূর-দর্শিতার পরিচয় দেন বঙ্গবন্ধু। তিনি মৎস্যখাতের উন্নয়নে ১৯৭৩ সালে গণভবনে মাছের পোনা অবমুক্ত করে সামাজিক আন্দোলনের প্রবর্তন করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যচাষি, জেলেদের উন্নয়নে কাজ করেছেন। বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ, নদী ও সমুদ্রে মাছের অভয়াশ্রম ঘোষণা ও বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নানা ধরনের নীতি সহায়তা দিয়েছেন। ফলে দেশে মৎস্যখাতে নীরব বিপ্লব হচ্ছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এসব অর্জন একা একা হয়নি। এ জন্য পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। বিশ্ব পরিমণ্ডলে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবদান স্বীকৃত।’

মন্ত্রী বলেন, ‘আমাদের এবারের মৎস্য সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফিশারিজ তৈরি করা। এজন্য মাছের বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি যুক্ত করে কাজ করা হচ্ছে। মৎস্যখাতে বর্তমানে যে অনুদান, প্রণোদনা দেওয়া হচ্ছে তা শেখ হাসিনার সরকার ছাড়া আর কেউ এতটা দেয়নি। আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে।’


তিনি বলেন, ‘বেকার যুবকরা হাওড়-বাওড়ে মাছ চাষ করে আত্মনির্ভরশীল হচ্ছে। এতে করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। দেশের ১ কোটি মানুষ মৎস্যখাতে সম্পৃক্ত আছে। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ ৮০ শতাংশ উন্নীত করেছে। করোনায় বিশ্বে তিনটি দেশে মাছ উৎপাদন বৃদ্ধি পায়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

ব্লু ইকোনোমি সম্পর্কে তিনি বলেন, ‘সমুদ্রে প্রচলিত ও অপ্রচলিত মাছ ও অন্যান্য সম্পদ আহরণ করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গবেষণা করে দেশের বিলুপ্ত প্রজাতির ৩৯ প্রজাতির মাছ ফিরিয়ে আনা হয়েছে।’

এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ধরব, দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ’। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, বিপণনসহ বিভিন্নখাতে অবদান রাখায় জাতীয় মৎস্য পদক-২০২৩ প্রদান করা হয়েছে। পদকগুলোর মধ্যে রয়েছে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা