× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৪:০৫ পিএম

টুইটারের চিরচেনা লোগো নীল রঙের পাখির জায়গা নিতে পারে রোমান বর্ণমালা এক্স। ছবি : সংগৃহীত

টুইটারের চিরচেনা লোগো নীল রঙের পাখির জায়গা নিতে পারে রোমান বর্ণমালা এক্স। ছবি : সংগৃহীত

টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির কর্ণধার ইলন মাস্ক। প্ল্যাটফর্মটির চিরচেনা লোগো নীল রঙের পাখির জায়গা নিতে পারে রোমান বর্ণমালা এক্স। রবিবার এক টুইটে মাস্ক এমন ইঙ্গিত দেন।

মাস্ক লেখেন, টুইটার ব্র্যান্ডকে আমরা শিগগির বিদায় জানাব। ক্রমান্বয়ে বিদায় নেবে সব পাখি।

বিষয়টি ব্যাখ্যা করে আরেক টুইট বার্তায় মাস্ক লেখেন, আজ (রবিবার) ‘এক্স’ বর্ণমালা দিয়ে তৈরি একটি ভালো লোগো পেলে তা রাতেই পোস্ট করব। বিশ্বজুড়ে আগামীকাল (সোমবার ২৪ জুলাই) তা ছড়িয়ে পড়বে।

রয়টার্স জানায়, মাস্ক ইতোমধ্যে একটি লোগো প্রস্তাব করেছেন। কালো পটভূমিতে স্টাইলিস্ট এক্স বর্ণের ওই লোগোটিই নীল পাখির স্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্র্যান্ডের নাম পরিবর্তনের বিষয়ে আরটির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের দাপ্তরিক নাম গত এপ্রিলেই পাল্টানো হয়েছে। কিন্তু টুইটারের ব্র্যান্ড ভ্যালু বেশি হওয়ায় তা এতদিন বদলানো হয়নি। এখন তা-ও পরিবর্তন করা হতে পারে।

গত অক্টোবরে কেনার পর থেকে টুইটার নিয়ে ইতোমধ্যে অনেক পরীক্ষা চালিয়েছেন ইলন মাস্ক। এসব পরীক্ষার মধ্যে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি অন্যতম। এখন পর্যন্ত ২ লাখের কম মানুষে সেই সেবার গ্রাহক হয়েছেন, যা প্রত্যাশার চেয়ে অনেক।

মাস্কের হাতে মালিকানা আসার পর টুইটারের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের কাছ থেকে নানা ধরনের চাপে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

সূত্র : রয়টার্স, আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা