× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঊর্ধ্বমুখী যুক্তরাজ্যের মূল্যস্ফীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২০:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মতো ব্যাংক অব ইংল্যান্ডও এক বছরের বেশি সময় ধরে নীতি সুদহার বাড়িয়ে চলেছে। এই যুদ্ধে ফেড সফলতা পেলেও ব্যাংক অব ইংল্যান্ড এখনও সাফল্য পায়নি। দেশটিতে গত জুনে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯। অথচ একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে তা ছিল ৫ দশমিক ৫ আর যুক্তরাষ্ট্রে ৩ শতাংশ।

উন্নত দেশগুলো গত দেড় বছরে যে ধরনের বিপদের মুখে পড়েছে, তার মধ্যে সবচেয়ে বাজে ধরনের প্রতিকূলতা মোকাবিলা করছে যুক্তরাজ্য। জ্বালানি ও খাদ্যমূল্য ছাড়া অন্যান্য পণ্যের মূল্যস্ফীতিও যুক্তরাজ্যে অনেক বেশি। কোর ইনফ্লেশন সূচক হিসাবে পরিচিত এই সূচক এখন গত ৩০ বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে। 

এদিকে আরেক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২৩ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে আছে যুক্তরাজ্য ও জার্মানি।

মহামারির আগের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। অথচ একই জায়গায় যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ মহামারির আগের সময়ের তুলনায় এখনও তাদের প্রবৃদ্ধি হয়নি। সূত্র : বিবিসি  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা