× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এপিআই শিল্পে বিনিয়োগ করবে ইবনে সিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) বিনিয়োগ করবে। ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের কোম্পানিটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের শতভাগ মালিকানাধীন। রবিবার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত  শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমতে, পরিচালনা পর্ষদ সভায় ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি। একই বৈঠকে চট্টগ্রাম ও বরিশালে নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি করপোরেশনের বিমানবন্দর থানার ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পরিচালকরা। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতীত জমির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা এবং ২ কোটি ৯৮ লাখ টাকা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা