× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক কল্যাণ তহবিলে ৮ কোটি টাকা দিল ইউনিলিভার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ২০:৫৪ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১০:৪০ এএম

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৮ কোটি ৭ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ছবি : প্রবা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৮ কোটি ৭ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ছবি : প্রবা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড তাদের গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮ কোটি ৭ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এ টাকার চেক হস্তান্তর করে। ইউনিলিভার বাংলাদেশের লভ্যাংশ ৭ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৮ এবং ইউনিলিভার কনজুমার কেয়ারের লভ্যাংশ ৩৭ লাখ ৭১ হাজার ৮৪৮ টাকা দেওয়া হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা ৫ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭৬০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশের সচিব রাশেদল কাইয়ূম, করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার ও ইউনিলিভার কনজুমার কেয়ারের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবা/আরএম//জেও
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা