× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিস্টাল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২০:২৫ পিএম

ক্রিস্টাল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৮৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ২৩ পয়সা বা ৩৫ দশমিক ৩৮ শতাংশ। বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এ ছাড়া চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৭৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এ সময়ে মুনাফা বেড়েছে ৪৮ পয়সা বা ৩৬ দশমিক ৯২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, যা আগের বছর ওই সময়ে ছিল ২৪ টাকা ৩১ পয়সা। 

এদিকে ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। এই বীমা প্রতিষ্ঠানটির রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং ‘এএ২’ এবং স্বল্পমেয়াদে রেটিং ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের শেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা