× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডিবি

পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত ২০২২-২৩ অর্থবছরের বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে আমদানি ও রপ্তানির প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৯ জুলাই) সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যা বাংলাদেশের রপ্তানিতে বলিষ্ঠ অবস্থার আভাস দেয়। গত অর্থবছরে বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল তা ততটা কমেনি।

এডিবির পক্ষ থেকে বলা হয়, সরকারিনীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বন্যা, ঘূর্ণিঝড় ও দাবদাহের কারণে ফসলের যে ক্ষতি হয়েছিল, তা আংশিক ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে পূরণ করা হয়েছে।

সংরক্ষণ প্রক্রিয়া, সহায়তামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে উন্নয়নের ফলে সার্বিকভাবে সেবা খাত এগিয়ে গেছে।জনসাধারণের পণ্যক্রয় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি সরকারি বিনিয়োগও বেড়েছে।

এডিবির প্রতিবেদন গত এপ্রিলে সংস্থাটি ২০২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল, তা অপরিবর্তিত রেখেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা