× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুদ্ধাচার পুরস্কার পেলেন আইএফআইসি ব্যাংকের ছয়জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২৩:০৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২৩:১৮ পিএম

শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আইএফআইসি ব্যাংকের ছয়জন। ছবি: সংগৃহীত

শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আইএফআইসি ব্যাংকের ছয়জন। ছবি: সংগৃহীত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পেয়েছেন আইএফআইসি ব্যাংকের ছয় কর্মী। রবিবার (১৬ জুলাই) আইএফআইসি টাওয়ারে তাদের হাতে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাাহী শাহ এ সারওয়ার।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক, হেড অব এইচআরএম ডিভিশনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টপ এক্সিকিউটিভ ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা, এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যৌথভাবে পেয়েছেন দিলীপ কুমার মন্ডল ও নাঈমুর রহমান, অফিসার ক্যাটাগরিতে জিয়াউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার ক্যাটাগরিতে হেলাল আহমেদ এবং সাপোর্ট স্টাফ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহেব আলী।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, ‘সরকার প্রবর্তিত শুদ্ধাচার পুরস্কার ব্যাংকের কর্মীদের মাঝে কর্ম-উদ্দীপনা বাড়াবে।’

ব্যাংকের কর্মীদের সততা নির্দেশিকা অনুশীলনে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতির নির্দেশনা প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক এ নির্দেশিকা অনুসরণ করে শুদ্ধাচার পুরস্কার প্রবর্তন শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা