× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ীদের পুঁজিবাজারে যাওয়ার পরামর্শ গভর্নরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ২১:০৩ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ২১:১৩ পিএম

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ছবি : প্রবা

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ছবি : প্রবা

দীর্ঘমেয়াদে পুঁজি পেতে ব্যবসায়ীদের পুঁজিবাজারে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির হলরুমে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। 

গভর্নর বলেন, ব্যাংক স্বল্পমেয়াদী বা ওয়ার্কিং ক্যাপিটালের যোগান দিবে। তবে ব্যাংকের ঋণ সময়মতো পরিশোধ না করলে ঋণ খেলাপি হয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে তা সাধারণত বছরে একবার পরিশোধ করলেই হয়।

তিনি বলেন, দেশের ব্যাংকগুলোর বড় সমস্যা হলো অনাদায়ী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের কারণেই খেলাপি ঋণের সমস্যায় পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।  

এ সময় আগামী রবিবার (৯ অক্টোবর) থেকে সরকারি ট্রেজারি বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু করার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি ও মন্ত্রণালয় একযোগে কাজ করলে পুঁজিবাজারে আস্থা বাড়বে। 

তিনি বলেন, সর্বজনীন পেনশন চালু হলে এ অর্থ পুঁজিবাজারেও আসবে। এতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহ যেমন সহজ হবে, তেমনই গতিশীল হবে পুঁজিবাজার।

ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগে এক্সপোজার লিমিট হতে বন্ডের অংশ বাদ দেওয়ার জন্য কাজ চলছে বলেও জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের পুঁজিবাজার আর কখনও ১৯৯৬ ও ২০১০-এ ফিরে আসবে না। এখন বিএসইসি গভর্নেন্সের বিষয়ে অনেক সতর্ক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে পুঁজিবাজারের জন্য সহায়ক হিসেবে উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আগের ও বর্তমান ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশ্বব্যাংক, পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবা/আরএম/টিই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা