× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টমেটো বিক্রি করে আয় ২.৮ কোটি রুপি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৫:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশের মতোই টমেটোর দাম রকেট গতিতে বেড়েছে ভারতের বিভিন্ন জায়গায়। ফলন নষ্ট হওয়ায় চাহিদার তুলনায় টমেটোর জোগান কম বাজারে। এর জেরেই সেঞ্চুরি পার টমেটোর। 

বাজারে গিয়ে টমেটোর দিকে তাকালেই যেন চোখ রাঙাচ্ছে টমেটো। এই মূল্যবৃদ্ধির জেরে যখন আমজনতার 'সর্বনাশ', তখন আবার 'পৌষ মাস' বহু কৃষকের। এই অবস্থায় সামনে এল পুণের এক কৃষকের কথা। টমেটো বিক্রি করে ২.৮ কোটি রুপি আয় করেছেন সেই কৃষক। কোটিপতি এই কৃষকের নাম ঈশ্বর গায়কর। 

তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তার কাছে থাকা আরও কয়েক হাজার ক্রেট টমেটো বিক্রি করে আরও ৭০ লাখ টাকা আয় করার লক্ষ্য স্থির করেছেন ঈশ্বর। 

এদিকে টমেটো বিক্রি করে কোটিপতি হওয়া প্রসঙ্গে ঈশ্বর বলেন, ‘একদিনে এই টাকা উপার্জন করিনি আমি। বিগত ৬-৭ বছর ধরে আমার ১২ একর জমিতে টমেটো চাষ করছি আমি। এর আগে অনেকবার আমার লোকসানও হয়েছে। তবে আমি কখনও আশাহত হইনি। ২০২১ সালে আমার ১৮ থেকে ২০ লাখ টাকার লাভ হয়েছিল। তবে সেখানেও আমি থেমে থাকতে চাইনি। আমি এ বছর প্রায় ১৭ হাজার ক্রেট টমেটো বিক্রি করেছি। ৭৭০ টাকা থেকে ২৩১১ টাকা রেটে এই ক্রেট বিক্রি করেছি আমি। এখন পর্যন্ত ২.৮ কোটি টাকা আয় করেছি আমি। আমার কাছে আরও ৪ হাজার ক্রেট টমেটো আছে। তা বিক্রি করে আমি আরও ৭০ লাখ টাকা আয় করতে চাই। তাহলে এ বছর আমার মোট উপার্জন সাড়ে তিন কোটি টাকায় গিয়ে ঠেকবে।' 

নিজের এই সাফল্যের জন্য স্ত্রীর অবদানও স্বীকার করেন ঈশ্বর। কোটিপতি এই কৃষক জানান, আগের মৌসুম এক একটি ক্রেট টমেটো বিক্রি করে মাত্র ৩০ টাকা করে পাচ্ছিলেন ঈশ্বর। তবে এ বছর তার ভাগ্য বদলে গেছে। তিনি বলেন, 'এ বছর মনে হচ্ছে যে বাম্পার লটারি লেগে গিয়েছে আমার।' 

ঈশ্বর টমেটো ছাড়াও তিনি পেঁয়াজ এবং ফুল চাষ করেন।

অন্যদিকে রিপোর্ট অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে টমেটোর দাম কমাতে উদ্যত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে রবিবার পাইকারি হারে বিক্রি টমেটোর দাম কমিয়ে ৮০ টাকা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজধানী এবং এই দুই রাজ্যের খুচরো বাজারে টমেটোর দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। আর তাতে কিছুটা হলেও স্বস্তি পাবে আমজনতা। 

বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে টমেটো বিক্রি করার দায়িত্ব দেওয়া হবে ন্যাশনাল কনজিউমার কোঅপারেটিভ ফেডারেশন এবং ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনকে। দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর , বারানসী, পটনা, মুজফ্ফরপুর, আগ্রায় ইতোমধ্যে রবিবার থেকেই ন্যায্যমূল্যে টমেটো বিক্রি শুরু হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা