× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসের এজাজ বিজয়

বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম

নাসের এজাজ বিজয়

নাসের এজাজ বিজয়

আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সম্মানের ব্যাপার। সে জন্য আমি এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। 

একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ৩০ বছর আগে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি। তখন বিদেশি কোম্পানিতে হাতে গোনা কয়েকজন দেশি প্রধান কর্মকর্তা ছিলেন। এই অবস্থা চলেছে প্রায় ১০-১৫ বছর। ৩০ বছর পর আমি ফিরি প্রেসিডেন্ট হয়ে; দেখি এখন হাতে গোনা কয়েকজন বিদেশি কর্মকর্তা আছেন। এটা হচ্ছে বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের একটি গল্প। এটা কেন হয়েছে? দুটো কারণে হয়েছে। প্রথমত বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়ত গত ১৫ বছরে প্রত্যেকটা বিদেশি কোম্পানির বাংলাদেশের প্রতি আস্থা এসেছে। এই দুটো জিনিসের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ এসেছে আমরা মনে করি এটা মোকাবিলা করা সম্ভব। যদি আমরা কালেকটিভভাবে সবাই কাজ করতে পারি-- একটা লক্ষ্য নিয়ে। যেটা দেশের জন্য ভালো, সেটা সবার জন্য ভালো। 

আমি মনে করি এই সময় যেটা সবাই বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশের ব্যবস্থা করতে হবে। সেখানে এনবিআরের অনেকগুলো কাজ আছে দেখতে হবে আমাদের। সেই জায়গাতে আমি অনেকখানি অনুপ্রাণিত। জানি বিডা কাজ করছে, অনেকেই কাজ করছে। কয়েকজনের কথা আমি বলতে চাই। কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। এর মধ্যে কয়েকজনের নাম মেনশন করতে চাই। অনেকেই আমাদের সামনে আছেন তাদের নামটা বললাম না। যারা নাই তাদের নামটা বলি। তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মুখ্য সচিব। এই জরুরি দক্ষ ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আরেকজনের কথা না বললেই নয়। প্রাইভেট সেক্টরের জন্য প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্টর অ্যাডভাইজর সালমান এফ রহমান। যখনই বিপদে পড়ি তখনই ওনার কাছে যাই। সবসময় সাহায্য পাই ওনার কাছ থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা