× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই মুহূর্তে প্রধান কাজ উন্নয়ন : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২০:২৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার। ছবি : সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এই মুহূর্তে প্রধান কাজ উন্নয়ন। পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দুদিন আগেও এটা বুভুক্ষু জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। রবিবার ( ১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বিশ্ব জিজ্ঞাসা করে এটা কীভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি- এই বার্তা ছড়িয়ে দিতে হবে এখন। মাথাপিছু আয় পাঁচগুণ বেড়েছে। আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমাদের পরিচালনা করবে না, এসব গ্রহণযোগ্য নয়।

শিক্ষার বিষয়ে তিনি বলেন, ইতিহাসের রাজা বাদশাহদের নাম জেনে কী লাভ? সম্রাট জাহাঙ্গীরের নাম, তার পুত্রের নাম মুখস্ত না করে বরং কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্বারোপের আহ্বান জানান তিনি।

আমলাদের বিষয়ে মন্ত্রী বলেন, পাশের রুমে বসে থাকলেও আমলাদের জন্য চিঠি লিখতে হয়, হার্ড কপির জন্য অপেক্ষা করতে হয়। এসব থেকে বেরিয়ে এসে এক ক্লিকে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মু. জসীম উদ্দীন বলেন, এক সময় জনসংখ্যাকে বোঝা মনে করা হলেও সারা বিশ্বে জনশক্তি এখন একটি সম্পদ। তবে দেশ থেকে যেনতেনভাবে বিদেশে লোক পাঠানো হচ্ছে। অথচ একটু দক্ষ করা হলে তারা দুই-তিনগুণ আয় করতে পারতেন। দেশের ৭০ লাখ লোক বিদেশে থাকলেও ফিলিপাইনের আরও কম লোক বিদেশে গিয়ে অনেক বেশি আয় করছে। অনেকেই দক্ষতা নিয়ে কাজ করলেও এদের মধ্যে সমন্বয় নেই বলে অভিযোগ করেন তিনি। শিল্প এবং একাডেমিশিয়ানদের সঙ্গে আরও বেশি সংযোগের ওপর গুরুত্বারোপ করেন এই ব্যবসায়ী নেতা। 

জসীম উদ্দীন বলেন, স্মার্ট দেশ গঠন করতে হলে সরকারি অধিদপ্তরগুলোর মানসিকতাও স্মার্ট করত হবে। দেশের অর্থনীতির ৮২ শতাংশ বেসরকারি খাতের অবদান উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে বেসরকারি খাতের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো, কর্তৃত্বের মতো নয়। প্রধানমন্ত্রী সাড়ে পাঁচ ঘণ্টা ব্যবসায়ীদের কথা শুনেছেন জানিয়ে এটাকে বিশ্বরেকর্ড হিসেবে আখ্যা দেন তিনি। যিনি পরীক্ষিত তাকেই আমরা চাই মন্তব্য করে নতুন কাউকে পরীক্ষা-নিরীক্ষা করার সময় নেই বলে জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা