× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে করমুক্ত আয়সীমা ৭ লাখ ২৭ হাজার রুপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের নতুন আয়কর কাঠামো অনুযায়ী, বার্ষিক আয় সাত লাখ রুপি হলে আয়কর দিতে হবে না। তবে এর সঙ্গে কিছু সুবিধা মিলিয়ে অঙ্কটা বেশি বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছাড়ের কারণে বাস্তবে বার্ষিক ৭ লাখ ২৭ হাজার রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না। নির্মলা সীতারামন জানান, যদি কারও বার্ষিক আয় ৭ লাখ ২৭ হাজার রুপির গণ্ডি ছাড়িয়ে যায়, তবেই তাকে নয়া কর কাঠামোর আওতায় কর দিতে হবে।

সেই সঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ সাধারণ বাজেটে মধ্যবিত্তদের একাধিক কর-সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। সমাজের কোনো অংশকেই দূরে সরিয়ে রাখেনি সরকার।

গত শুক্রবার কর্ণাটকের উদুপ্পিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় যখন নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ধাঁধায় পড়ে গিয়েছিলেন। যাদের বার্ষিক আয় সাত লাখ টাকার সামান্য বেশি, তাদের কী হবে, সেটা ভেবে সংশয়ে পড়ে গিয়েছিলেন অনেকে। সেজন্য আয়কর কাঠামোর বিশ্লেষণে তারা আলোচনায় বসেন বলে দাবি করেছেন সীতারামন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা