× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো নাকুগাঁও স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

প্রথমবারের মতো নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুকনা মরিচ আমদানি করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেঘালয় থেকে একটি ভারতীয় ট্রাকে নাকুগাঁও বন্দরে শুকনা মরিচ প্রবেশ করে। বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কাস্টমস সূত্রে জানা যায়, বাজার স্বাভাবিক রাখতে মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য বন্দরের মতো নাকুগাঁও বন্দর দিয়ে মরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, বাজার স্বাভাবিক রাখতে এই মরিচ আমদানি করা হয়েছে। মেসার্স সোহেল ট্রেডার্স এ মরিচ ভারতের মেঘালয় থেকে আমদানি করেছে। পরীক্ষামূলকভাবে দেড় টন শুকনা মরিচ আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা বলেন, দেশের বাজারে মরিচের মূল্যবৃদ্ধির কারণে মেসার্স সোহেল ট্রেডার্স এই মরিচ আমদানি করেছে। প্রথমবারের মতো এই বন্দর দিয়ে মরিচ এসেছে। পর্যায়ক্রমে আরও আসবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা