× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিএমইএ-গ্রিন পাওয়ারের মধ্যে সমঝোতা স্বাক্ষর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৩:৪৫ পিএম

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ এহসানুল হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত।

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ এহসানুল হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও গ্রিন পাওয়ার লিমিটেড পোশাক কারখানাগুলোকে সবুজ এবং পরিচ্ছন্ন বিদ্যুতের উৎসসহ আরও জ্বালানি দক্ষ হয়ে ওঠার বিষয়ে সহায়তা করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গতকাল শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ এহসানুল হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুসারে গ্রিন পাওয়ার বিজিএমইএর কারখানাগুলোকে সৌরশক্তিসহ সবুজ ও পরিচ্ছন্ন জ্বালানি শক্তি গ্রহণের বিষয়ে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং সর্বোত্তম জ্বালানি দক্ষতা অর্জনে সহায়তা করবে।

সে লক্ষ্যে গ্রিন পাওয়ার কারখানাগুলোর ডে-লোড কার্ভের ওপর ভিত্তি করে সোলার পাওয়ার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এর সম্ভাব্য ইনস্টলেশনসহ নির্ভরযোগ্য, কম ব্যয়ের এবং পরিচ্ছন্ন জ্বালানি উৎসগুলো অন্তর্ভুক্ত করতে বিকল্পগুলো খুঁজে বের করতে আগ্রহী সদস্য কারখানাগুলোর ওপর একটি পুনর্বিবেচনা জরিপ পরিচালনা করবে।

বিজিএমইএর সদস্য কারখানাগুলোর সম্মতির ভিত্তিতে গ্রিন পাওয়ার টিম সদস্য কারখানাগুলোর বিদ্যুৎ ব্যবহারের ধরন বিষয়ে জরিপ করতে পারে এবং কারখানাগুলোর আগ্রহ থাকলে ঐচ্ছিকভাবে একটি এনার্জি অডিট রিপোর্ট তৈরি করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. মশিউল আজম সজল এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আ.ন.ম সাইফুদ্দিন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা