প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ঘানার বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি চলতি বছরের মে মাসে ৪২ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে জুনে ৪২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশটিতে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি রয়েছে বলে জানিয়েছে ঘানার পরিসংখ্যান বিভাগ।
চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার প্রচেষ্টায় ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঘানা। উচ্চ মূল্যস্ফীতির চাপে ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণসহায়তা চেয়েছে দেশটি।
ঘানার পরিসংখ্যান বিভাগ জানায়, ২০২২ সালের ডিসেম্বরে ঘানার মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৫৪ দশমিক ১ শতাংশ; যা গত দুই দশকের মধ্যে দেশটির সর্বোচ্চ মূল্যস্ফীতির স্তর। এরপর টানা চার মাস উচ্চ মূল্যস্ফীতিতে থাকার পর এপ্রিলে দেশটির মূল্যস্ফীতি ৪১ দশমিক ২ শতাংশে নেমে আসে। কিন্তু আবার মে মাসে মূল্যস্ফীতি এপ্রিল মাসের তুলনায় কিছুটা বেড়ে যায়।
এদিকে গত মাসে আইএমএফ জানায়, ঘানার বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফ ৩০০ কোটি ডলার ঋণসহায়তা প্রদান করবে। সূত্র : রয়টার্স