প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২২:৪৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:৫১ পিএম
রাজধানীর শ্যামলীতে ওয়ালটন মোবাইলের ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’ এর উদ্ধোধন। প্রবা ফটো
রাজধানীর শ্যামলীতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন মোবাইলের নতুন স্মার্ট পয়েন্ট ‘এ জে টেলিকম’। শ্যামলী স্কয়ার সুপার মার্কেটে চালু হওয়া ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ওয়ালটন মোবাইলের ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’ এর উদ্ধোধন করা হয়।
এ জে টেলিকম ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান, ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ, রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) প্রধান শামীম ইসলাম এবং ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়াহিদুজ্জামান।
ওয়ালটন মোবাইলের সিবিও আবু জাহিদ বলেন, মোবাইল ফোন কেনায় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে ওয়ালটন মোবাইল। ক্রেতারা ওয়ালটনের পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হয়েছে। এজন্য ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারাদেশে মোবাইলের স্মার্ট পয়েন্ট খোলা হচ্ছে। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন।
তিনি আরও বলেন, ক্রেতাদের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবায় কোনো ছাড় দিচ্ছে না ওয়ালটন। এ প্রেক্ষিতে মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন ডিজি-টেকের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর লক্ষ্মীবাজারে নগর সিদ্দিকী প্লাজায় চালু করা হয়েছে দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট। এভাবে ক্রেতাদের জন্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে সারা দেশে স্মার্ট পয়েন্ট চালুর পাশাপাশি সার্ভিস পয়েন্টও খোলা হচ্ছে।