× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ মাসের মধ্যে ওএসএসে ১০০ সেবা দেবে বিডা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৯:৪৯ পিএম

রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালা। প্রবা ফটো

রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালা। প্রবা ফটো

আগামী দুই-তিন মাসের মধ্যে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) থেকে ১০০টি বিনিয়োগ সেবা প্রদান করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ ছাড়া চলতি অর্থবছরের মধ্যেই বিডার ওএসএসে ১৫৪টি সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি জানান, বর্তমানে নিজস্ব ২০টি সেবাসহ অন্যান্য ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি সেবা প্রদান করছে বিডা। আরও ৪৩টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে এবং দ্রুতই আরও ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হবে। 

এ সময় বিডা চেয়ারম্যান বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘ডিজিটাল সেবা নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে বিনিয়োগকারীদের। সেবা প্রদানের সুযোগ তৈরি করে কোনো লাভই হবে না, যদি উদোক্তারা বিডার এসব সেবা না নেন।’ 

তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী অভিযোগ করেন যে ব্যবসা শুরু করতে ভিয়েতনামের ২৯ দিন, ইন্দোনেশিয়ার ৩৫ দিন, ভারতের ৬০ দিন লাগে আর বাংলাদেশে অনেক বেশি সময় লাগে। কিন্তু বিডা থেকে সেবা নিলে দ্রুত ঝামেলামুক্তভাবে ব্যবসা শুরু করা যাবে।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘আমরা এখানে সম্মিলিত হয়েছি বিডার ওএসএস সেবাগুলো সবার সামনে তুলে ধরার জন্য। আপনারা যদি বিনিয়োগ সেবাগুলো বিডার মাধ্যমে গ্রহণ করেন, তাহলে আপনাদের সময় ও ব্যয় দুটোই কমবে। বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় প্রতিকূলতা, প্রতিবন্ধকতা দূর করে সব সময় বিনিয়োগকারীদের পাশে থাকবে বিডা।’ 

বিডার আয়োজনে রংপুরের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আজিজুল ইসলাম মিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম জাকারিয়া পিন্টুসহ রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা