প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের মূলধন বৃদ্ধির জন্য শেয়ার ইস্যুর আবেদন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই আবেদন স্থগিত করে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত ন্যাশনাল টি এই আবেদন স্থগিত থাকবে। তথ্য মতে, নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। ফলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা।