× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে শ্রমিকের মজুরি বেড়েছে রেকর্ড পরিমাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সর্বোচ্চ হারে বেড়েছে শ্রমিকের মজুরি। চলতি বছরের মে মাস পর্যন্ত তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। ফলে ব্যাংক অব ইংল্যান্ডের মূল্যস্ফীতিবিষয়ক উদ্বেগ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। 

তবে মজুরি বাড়ার পরও শ্রমবাজারে কিছুটা নেতিবাচক ছিল। বিশেষ করে বেকারত্বের হার এপ্রিল পর্যন্ত তিন মাসে অপ্রত্যাশিতভাবে ৩ দশমিক ৪ থেকে ৪ শতাংশে উন্নীত হয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, এপ্রিল পর্যন্ত তিন মাসের প্রাথমিক আয় বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বেশি। এমনকি বিশ্লেষকদের পূর্বাভাস দেওয়া ৭ দশমিক ২-এর চেয়েও বেশি। তবে এর আগে অর্থনীতিবিদরা ৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

১৫ মাসের মধ্যে ডলারের বিপরীতে স্ট্যার্লিং রয়েছে সর্বোচ্চ অবস্থানে, যা দশমিক ৩ শতাংশ বেড়েছে আগের তুলনায়। গত মঙ্গলবার থেকে ইউরোর বিপরীতেও স্ট্যার্লিং ছিল ঊর্ধ্বমুখী। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অ্যাশলে ওয়েব বলেন, ‘মে মাসে শ্রমবাজার কিছুটা কম চড়া ছিল এবং মজুরি বৃদ্ধির হারও কম লক্ষ করা গেছে। কিন্তু মজুরি বৃদ্ধির হার এখনও ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধারা বজায় থাকলে মূল্যস্ফীতির আশঙ্কা সহজেই কমবে না।’ সূত্র : সিএনবিসি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা