× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধীরে ধীরে ফ্লোর ভেঙে ওপরে উঠছে শেয়ার দর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

প্রতিদিনই কিছু প্রতিষ্ঠানের শেয়ার দর ফ্লোর প্রাইস থেকে ওপরে উঠছে এবং কিছু কোম্পানির শেয়ার দর নামছে। ফলে ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানির সংখ্যা খুব একটা কমছে না। এই যেমন রবিবার (৯ জুলাই) ১০টি প্রতিষ্ঠানের শেয়ার দর ফ্লোর প্রাইস থেকে উঠে এলেও নতুন করে আবারও ফ্লোর প্রাইসে নেমেছে ৮টি প্রতিষ্ঠান। ফলে আগের দিনের চেয়ে ফ্লোর প্রাইসে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে মাত্র ২টি। 

কিছুদিন ধরেই ফ্লোর প্রাইস থেকে উঠে আসছে শেয়ার দর। গত ২৫ জুন ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছিল ২০৮টি কোম্পানি। কিন্তু গতকাল রবিবার ফ্লোর প্রাইসে লেনদেন হয় ১৯০টি কোম্পানি বা প্রতিষ্ঠানের শেয়ার। অর্থাৎ গত আট কার্যদিবসে ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে এসেছে ১৮টি প্রতিষ্ঠান।

এদিকে ডিএসইর প্রধান সূচক সামান্য বেড়েছে। আগের দিনের চেয়ে চার পয়েন্ট বেড়ে ডিএসইএক্স দাঁড়ায় ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। এ ছাড়া আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা বেড়ে ডিএসইতে লেনদেন হয় ৯২১ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ১৭৬টির। 

ডিএসইর লেনদেনের শীর্ষে ছিল লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানিটির ৫৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ টাকা। 

এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের ২৫ কোটি ৩৪ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২৪ কোটি ৪৩ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড ও সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। এ দুটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। এ ছাড়া ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিংয়ের ৯ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড পেপারসের ৯ দশমিক ৮৩ শতাংশ এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৭৮ শতাংশ দর বেড়েছে।

দরপতনের শীর্ষে ছিল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ৪ দশমিক ৪১ শতাংশ, নিটোল ইনস্যুরেন্সের ৩ দশমিক ৯৮ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ৩ দশমিক ৭৯ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২২০টি কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ৯২টির। সিএসইতে মোট লেনদেন হয় ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা