× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসেম ফুড ট্র্যাজেডি

রূপগঞ্জে নিহত ৫৪ শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৩:৫৭ পিএম

রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার নিহত শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন হাসেম ফুডের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসেম।  প্রবা ফটো

রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার নিহত শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন হাসেম ফুডের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসেম। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনার দুই বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে হাসেম ফুড কারখানায় গতকাল শনিবার বিকালে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে মিল কর্তৃপক্ষ। এ সময় নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেয় মালিকপক্ষ। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑ হাসেম ফুডের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসেম, উপব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তৌসিম ইব্রাহিম, তানজিম ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আবির হোসেনসহ হাসেম ফুড কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। 

হাসেম ফুডের এজিএম ক্যাপ্টেন মামুনুর রশীদ বলেন, মালিকপক্ষ থেকে রোজার সময় নিহত শ্রমিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠানো হয়। দুর্ঘটনার দুই বছর পূর্তি হওয়ায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ২৪টি পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অনুদান গ্রহণ করেন। বাকি পরিবারগুলোকে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হয়েছে। নিয়মিত নিহত শ্রমিকদের পরিবারের খোঁজখবর রাখা হয়। আমরা প্রতি বছরই শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করি।

নিহত নুসরাত জাহান টুকটুকির বাবা হাসানুজ্জামান বলেন, মেয়েকে হারিয়ে আমি এখন অসহায় হয়ে পড়েছি। মালিকপক্ষ ডেকে খোঁজখবর নেওয়ায় অনেক শান্তি পেয়েছি।

নিহত আমেনা খাতুনের শিশুসন্তান রাকিমকে সঙ্গে নিয়ে স্বামী রাজিব দোয়া মাহফিলে আসেন। অনুদান নেওয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আর কোনো কারখানায় যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা