× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে চাকরির বাজার আড়াই বছরে সর্বনিম্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত আড়াই বছরের মধ্যে চলতি বছরের জুনে চাকরির সুযোগ সবচেয়ে বেশি কমেছে। তবে একই সময়ে বেড়েছে মজুরি। এদিকে ফেডারেল রিজার্ভ এ মাসের শেষের দিকে সুদের হার আবার বাড়ানোর শঙ্কাও রয়েছে। ফলে চাকরির বাজারের অস্থিতিশীলতা কাটছে না।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসে দেশটিতে ১ লাখ ১০ হাজারের মতো কর্মসংস্থান তৈরি হয়েছে। সুদের হার বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা নতুন কর্মস্থান তৈরি করছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে গত মাসে অর্থনৈতিক সংকটে দেশটিতে খণ্ডকালীন কাজ করা লোকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইকোনমিক ফোরকাস্টিংয়ের পরিচালক শন স্নেইথ বলেন, সামনের বেতনের পরিমাণ কমারও একটা আভাস রয়েছে। তবে এখনও শ্রমবাজার শক্তিশালী রয়েছে।

তবে মূল্যস্ফীতি রোধে ফেডের সুদের হার বাড়ানোর প্রক্রিয়া এখন শেষ হয়নি। ফলে সামনে সুদের হার আরও বাড়বে বলে মন্তব্য করেছেন শন স্নেইথ। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা