× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শস্যচুক্তি থেকে বেরিয়ে আসতে পারে রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২০:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত কৃষ্ণসাগরীয় শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর কোনো কারণ দেখছে না মস্কো। ফলে শেষ হতে পারে এ চুক্তি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলোর খাদ্য সংকট মোকাবিলা ছিল শস্যচুক্তিটির উদ্দেশ্য। কিন্তু এখন পুরো কার্যক্রমটি ইউক্রেনের বাণিজ্যিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। ফলে চুক্তিটি অব্যাহত রাখার কোনো ভিত্তি দেখছে না মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গুরুত্বপূর্ণ চুক্তিটির মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হতে যাচ্ছে। এ চুক্তি নবায়ন না হলে আগামীতে আবারও এ সংকটের মুখে পড়তে পারে বিশ্বের অনেক দেশ।

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে ওই বিবৃতিতে বলা হয়, চুক্তিতে রাশিয়ার অংশে কোনো অগ্রগতি হয়নি। বরং রাশিয়ান সারের রপ্তানি বহনের জন্য নির্মিত টগলিয়াত্তি-ওডেসা পাইপলাইনটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তারা চেষ্টা চালাচ্ছে, যাতে এতে অংশগ্রহণকারী সব জাহাজ সফলভাবে তাদের মিশন শেষ করতে পারে এবং কৃষ্ণসাগর ছেড়ে যেতে পারে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছিলেন, মেয়াদপূর্তির পর চুক্তিটি নবায়নের খুব বেশি আশা নেই। সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা