× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে মেটা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২১:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাইক্রো ব্লগিং অ্যাপ কিনে নেওয়ার পর তা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করছেন ধনকুবের ইলন মাস্ক। প্রতিষ্ঠানকে ব্যবসায়িকভাবে লাভজনক করতে তিনি এসব উদ্যোগ নিচ্ছেন বলে জানা যায়। তবে টুইটারের এই অস্থির সময়ে টুইটারের মতো মাইক্রো ব্লগিং অ্যাপ চালু করতে যাচ্ছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থা মেটা। নতুন অ্যাপের নামও প্রকাশ করেছে মার্ক জাকারবার্গের সংস্থা। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মাইক্রো ব্লগিং অ্যাপের নাম হবে ‘থ্রেডস’।

উল্লেখ্য, শনিবার টুইটারের মালিক ইলন মাস্ক ঘোষণা করেছেন টুইটার ব্যবহারকারীরা আর যথেচ্ছ হারে যত খুশি টুইট পড়তে পারবেন না। কে কতগুলো টুইট পড়তে পারবেন তার নির্দিষ্ট সীমারেখা বেঁধে দিয়েছেন ইলন মাস্ক। সেই ঘোষণার পর টুইটার ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে মেটার পক্ষ থেকে টুইটারের আদলে ‘থ্রেডস’ নামের নতুন অ্যাপ চালুর ঘোষণা করা হলো।

আগামী বৃহস্পতিবার এই অ্যাপ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে। থ্রেডস ইনস্টাগ্রামের টেক্সট-ভিত্তিক অ্যাপ। ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে যে ইউজারনেম ব্যবহার করেন অ্যাকাউন্টধারীরা, সেই একই নামে এই অ্যাপে অ্যাকাউন্ট খোলা যাবে। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা